ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৩

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার বাইদোয়া অঞ্চলের গভর্নরের কার্যালয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গভর্নর অল্পের জন্য রক্ষা পেলেও তার দুই দেহরক্ষীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।


আঞ্চলিক গভর্নরের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১০ এপ্রিল) উপসাগরীয় অঞ্চলের রাজধানী বাইদোয়ার হোটেলের সামনে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণটি ঘটায়। ওই আত্মঘাতী গভর্নর আলী ওয়ার্ধি দুয়ুকে টার্গেট করেছিল। হামলায় গভর্নর রক্ষা পেলেও তার দুইজন দেহরক্ষীসহ বাকি আরেকজন নিহত হন। এতে আহত পাঁচ বেসামরিক নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে।


আতাফ মোয়ালিম নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা ছিল ভয়াবহ ঘটনা যেটাতে আমি বিস্মিত হয়েছি।


তিনি ঘটনাস্থলের খুব কাছে ছিলেন উল্লেখ করে বলেন, বিস্ফোরণের পর সেখানে গিয়ে দেখি কয়েকজনের মৃতদেহ ছড়িয়ে আছে।


এ দিকে সশস্ত্র জঙ্গি সংগঠন আল-কায়েদার সংশ্লিষ্ট আল-শাবাব জঙ্গি গোষ্ঠী ভয়াবহ এই হামলা দায় স্বীকার করেছে।


উল্লেখ্য, বাইদোয়া সোমালিয়ার অন্যতম প্রধান শহর যেটা রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ads
ads
ads

Our Facebook Page

↑